ভারতের রাজধানী নয়াদিল্লির প্রীতবিহার এলাকায় সহকর্মীদের হাতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২২ বছর বয়সী এক তরুণী। গতকাল সোমবারের ওই ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশ তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ওই ঘটনায় অভিযুক্ত আরও তিনজন পলাতক রয়েছেন।প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, ওই তরুণী এবং আরও ছয় সহকর্মী শুরুতে একটি ক্যাফেতে একসঙ্গে সময় কাটান। সেখানে তাঁরা মদ্যপান করেন।
গতকাল দিবাগত রাত ২টার দিকে তাঁরা সেখান থেকে বেরিয়ে যান। সবাই দুটি ভিন্ন ক্যাফেতে কাজ করেন।পুলিশ জানায়, সবাই ওই ক্যাফে থেকে বের হওয়ার পর ২২ বছর বয়সী ওই তরুণী তাঁর মাকে ফোন করে জানান, তিনি মান্দাওয়ালিতে এক বন্ধুর বাড়িতে যাচ্ছেন। এরপর একজন পুরুষ বন্ধু ভুক্তভোগীসহ তিন নারীকে মান্দাওয়ালিতে নামিয়ে দেন।পুলিশের মতে, কিন্তু নিজেদের বাসায় না গিয়ে দলের সবাই এরপর কাছাকাছি আরেকটি ক্যাফেতে যান।
ওই ক্যাফেটি প্রীতবিহার থানার আওতাধীন এলাকায় অবস্থিত।
সূত্র: প্রথম আলো