ঢাকার বেসরকারি আবাসন প্রকল্পে প্লট কিনে মালিকানা বুঝে পেতে ক্রেতাদের বিজ্ঞাপিত মূল্যের বাইরেও বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে একজন ক্রেতাকে প্রতি কাঠায় সর্বোচ্চ ১৪ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়তি ব্যয় বহন করতে হয়। উন্নয়ন ফি, সার্ভিস চার্জ, ইউটিলিটি সংযোগ, অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন খাতে এসব অর্থ নেওয়া হয়।
এ ছাড়া চুক্তির পর অতিরিক্ত অর্থ দাবি, প্লট হস্তান্তরে বিলম্ব ও পরিশোধিত অর্থ ফেরত না দেওয়ার মতো অভিযোগও রয়েছে।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। আজ বুধবার সকালে ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরা হয়।
২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত গবেষণাটি করা হয়েছে।
সূত্র: প্রথম আলো