সতর্কতা: লেখাটিতে স্পয়লার আছে একটি রাজকীয় বিচ্ছেদ থেকে শুরু হয়েছিল গল্প। কিন্তু সেই বিচ্ছেদ যে একসময় বিশ্বজুড়ে কোটি কোটি পাঠক ও দর্শকের আবেগের বিষয় হয়ে উঠবে, তা হয়তো নির্মাতারাও ভাবেননি। স্বামী সম্রাটের পরকীয়া, প্রাসাদে নতুন নারীর আগমন, ক্ষমতা হারানোর আশঙ্কা—সবকিছুর মধ্যেও মাথা নত করেননি সম্রাজ্ঞী নাভিয়ের।
বরং স্বামীর কাছ থেকে বিচ্ছেদের প্রস্তাব পেয়ে তিনি এমন এক দাবি তুলেছিলেন, যা পাল্টে দেয় গোটা গল্পের গতিপথ।দাবিটি ছিল, বিচ্ছেদে সম্মতি দেবেন তিনি, তবে একই সঙ্গে তাঁকে অন্য একজনকে বিয়ে করার অনুমতিও দিতে হবে।এই একটি সিদ্ধান্ত থেকেই জন্ম নেয় প্রেম, প্রতিশোধ, রাজনীতি ও ক্ষমতার জটিল এক আখ্যান—‘দ্য রিম্যারিড এমপ্রেস’।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ওয়েব নভেল ও ওয়েবটুন থেকে তৈরি ডিজনি প্লাসের এই সিরিজ এখন আন্তর্জাতিক দর্শকদের আলোচনার কেন্দ্রে।
সূত্র: প্রথম আলো