মুঠোফোনে একটি অ্যাপ ইনস্টল করেছিলেন রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা জবা (ছদ্মনাম)। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেখে ওই অ্যাপ ইনস্টলের কিছুক্ষণ পর তাঁর মুঠোফোনে আর্থিক সেবার (এমএফএস) হিসাবে জমা হয় ১ হাজার ৬২৫ টাকা। ভেবেছিলেন, কেউ হয়তো ভুল করে টাকা পাঠিয়েছেন। তাই বিষয়টি নিয়ে আর ঘাঁটাঘাঁটি করেননি।পাঁচ দিন পর হোয়াটসঅ্যাপে ফোন আসে। অপর প্রান্ত থেকে ২ হাজার ৫০০ টাকার কথা বলা হয়। আরও বলা হয়, অ্যাপ থেকে ঋণ নিয়েছেন জবা।
সুদসহ সেই টাকা এখন ২ হাজার ৫০০ হয়েছে।জবা ঋণ নেওয়ার কথা অস্বীকার করতেই শুরু হয় গালিগালাজ। তাঁর ব্যক্তিগত তথ্য দেখিয়ে হুমকি দেওয়া হয়, তাঁকে ও তাঁর মেয়েকে সামাজিকভাবে হেয় করা হবে। ফেসবুকে যুক্ত থাকা ব্যক্তিদের কাছে পাঠানো হবে তাঁদের আপত্তিকর ছবি ও তথ্য।
তখন জবা বুঝতে পারেন, তাঁর ও পরিবারের সদস্যদের ছবি এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে একটি চক্র।সৈয়দ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ বিভাগ), ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশব্যবহারকারীর অসচেতনতায়ই সবচেয়ে বেশি অপরাধ হচ্ছে।
সূত্র: প্রথম আলো