মুঠোফোনে একটি অ্যাপ ইনস্টল করেছিলেন জবা (ছদ্মনাম)। কিছুক্ষণ পর তাঁর মুঠোফোনে আর্থিক সেবার হিসাবে জমা হয় ১৬২৫ টাকা। ভেবেছিলেন, কেউ হয়তো ভুল করে পাঠিয়েছেন। পাঁচ দিন পর হোয়াটসঅ্যাপে ফোন আসে। অপর প্রান্ত থেকে ২৫০০ টাকার কথা বলা হয়। আরও বলা হয়, অ্যাপ থেকে ঋণ নিয়েছেন জবা। সুদসহ সেই টাকা এখন ২ হাজার ৫০০। জবা ঋণ নেওয়ার কথা অস্বীকার করতেই শুরু হয় গালিগালাজ। তাঁর ব্যক্তিগত তথ্য দেখিয়ে হুমকি দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো