আজিয়াটা গ্রুপ বারহাদ–এর সহযোগী প্রতিষ্ঠান ইডটকো গ্রুপ এসডিএন বিএইচডির কাছ থেকে নিয়ন্ত্রণমূলক শেয়ারের মালিকানা গ্রহণের বিষয়ে চূড়ান্ত চুক্তি সই করেছে বাংলাদেশকেন্দ্রিক প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান দ্য ওসাইরিস গ্রুপ (ওসাইরিস)। এর আওতায় রয়েছে ইডটকো বাংলাদেশের ৭০ শতাংশ এবং ইডটকো পাকিস্তানের শতভাগ শেয়ার।ইডটকো বাংলাদেশ দেশের বৃহত্তম টাওয়ার কোম্পানি। প্রতিষ্ঠানটি প্রায় ১৭ হাজার টাওয়ার পরিচালনা করে।
তারা বাংলাদেশে সব প্রধান মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে সেবা দিচ্ছে। অন্যদিকে ইডটকো পাকিস্তান পরিচালনা করছে প্রায় তিন হাজার টাওয়ার। দক্ষিণ এশিয়ার দ্রুতবর্ধনশীল এই দুটি ডিজিটাল মার্কেটে মোবাইল সংযোগের জন্য প্রতিষ্ঠান দুটি একত্রে অপরিহার্য প্যাসিভ অবকাঠামো (টাওয়ার ও আনুষঙ্গিক স্থাপনা) সরবরাহ করছে।২০১৪ সালে প্রতিষ্ঠিত দ্য ওসাইরিস গ্রুপ একটি প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান। তারা ঢাকা ও হংকংয়ে কার্যালয় পরিচালনা করছে।
বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় প্রতিষ্ঠানটির বিনিয়োগ রয়েছে।
সূত্র: প্রথম আলো