কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিমসহ একটি দল ভারতের আগরতলায় অবস্থান করছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর সীমান্তের এপারে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
আজ বুধবার বিকেল চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় এই বিক্ষোভ হয়।বিএনপি নেতা-কর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম, আলাউদ্দিন চৌধুরীসহ কয়েকজন আগরতলা বিমানবন্দরে এসেছেন—এমন একাধিক ভিডিও আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাঁরা আগরতলা সীমান্ত এলাকায় আসতে পারেন—এমন খবরও ছড়িয়ে পড়ে।
এরপর বেলা সাড়ে তিনটা থেকে আখাউড়া উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্থলবন্দর এলাকায় জড়ো হতে থাকেন।
সূত্র: প্রথম আলো