শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুবার্ষিকী সামনে রেখে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচি নিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক মতবিনিময় সভায় এসব কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা।
১ ডিসেম্বর শুরু হতে যাওয়া এসব কর্মসূচির মধ্যে রয়েছে গ্রাফিতি অঙ্কন, স্মরণসভা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, জুলাইয়ের বিভিন্ন অংশীজনকে নিয়ে মতবিনিময় সভা, কফিন মিছিল, সারা দেশে মিলাদ মাহফিল, স্মৃতিফলক উদ্বোধন, বিজয় র্যালি ও সার্বভৌমত্বের শপথ।
সংগঠনটি ১৮ ডিসেম্বর দেশব্যাপী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল ও ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশ করার ঘোষণাও দিয়েছে।ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের মতবিনিময় সভায় বলেন, ‘শহীদ ওসমান হাদিকে আমরা শুধু বিচারিক জায়গা থেকে বিবেচনায় আনতে চাই না।
সূত্র: প্রথম আলো