ইসলামের ইতিহাসে এমন একজন সৌভাগ্যবান সাহাবি রয়েছেন, বেহেশতে নবীজি যাঁর পদধ্বনি শুনতে পেয়েছিলেন।
তিনি হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, বিশিষ্ট সাহাবি বেলাল ইবনে রাবাহ (রা.)।একসময় যিনি মক্কার কাফেরদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন, সেই বেলালের মর্যাদা এমন উচ্চতায় পৌঁছেছিল যে দুনিয়াতেই রাসুল (সা.) তাঁকে বেহেশতের সুসংবাদ শুনিয়েছিলেন।বেহেশতে কার পায়ের আওয়াজএকদিন ফজরের নামাজের সময় নবীজি বেলালকে জিজ্ঞেস, ‘ইসলাম গ্রহণের পর কোন আমলটির প্রতিদানের ব্যাপারে তুমি সবচেয়ে বেশি আশাবাদী?
কারণ, আমি বেহেশতে আমার সামনে তোমার জুতার শব্দ শুনেছি।’উত্তরে বেলাল (রা.) বললেন, ‘আমার তেমন কোনো আমল নেই, তবে যখনই আমি রাত কিংবা দিনের কোনো সময় পূর্ণাঙ্গভাবে অজু করি, সেই অজু দিয়ে আল্লাহর তৌফিক অনুযায়ী নামাজ আদায় করি।’ (সহিহ বুখারি, হাদিস: ১১৪৯)এত বড় মর্যাদার পেছনের আমলটি খুবই সহজ—অজু করার পর সুযোগমতো নফল নামাজ আদায় করা; যাকে ‘তাহিয়্যাতুল উজু’ বলা হয়।সহিহ মুসলিম, হাদিস: ২৪৫৭আমাকে বেহেশত দেখানো হয়েছে।
সূত্র: প্রথম আলো