নির্মাণ শেষ হওয়ার পরও পড়ে থাকা পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল অবশেষে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রথম আলোয় গত ১২ এপ্রিল ‘৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে, বিপুল ব্যয়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেটি ছিল প্রধান প্রতিবেদন। এতে বলা হয়, এসব হাসপাতালের ভবন নির্মাণ শেষের পর এক থেকে ছয় বছর ধরে পড়ে রয়েছে।
সরকার যে হাসপাতালগুলো চালুর উদ্যোগ নিয়েছে, তা ওই ছয় হাসপাতালের পাঁচটি। হাসপাতালগুলো হলো রাজশাহী শিশু হাসপাতাল, খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল, রংপুর শিশু হাসপাতাল, বরিশাল শিশু হাসপাতাল ও কুমিল্লা শিশু হাসপাতাল। ভবন নির্মাণের পরও জনবল, চিকিৎসা সরঞ্জাম ও প্রশাসনিক অনুমোদনের অভাবে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা শুরু করা যায়নি। তবে কোনো কোনোটিতে অন্য হাসপাতালের অংশ হিসেবে কিছু চিকিৎসাসেবা দেওয়ার অস্থায়ী ব্যবস্থা করা হয়েছিল।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, এসব হাসপাতাল এখন উদ্বোধনের জন্য প্রস্তুত।বাসস গতকাল প্রতিবেদনে জানিয়েছে, হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে, ফটোথেরাপি মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রাখার পরিকল্পনা রয়েছে।প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে খুলনা, বরিশাল...
সূত্র: প্রথম আলো