বাড়ির পোষা কুকুর বা বিড়াল কেবল শখের সঙ্গী নয়, এরা আমাদের পরিবারেরই অংশ। কিন্তু এদের সুস্থতার সঙ্গে আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্যও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিশেষ করে বাংলাদেশের মতো মশাবাহিত রোগপ্রবণ দেশে পোষা প্রাণীর স্বাস্থ্যে সামান্য অবহেলাও ডেকে আনতে পারে বড় বিপদ। আমরা সাধারণত পোষা প্রাণীর টিকা, কৃমিনাশক ওষুধ, খাবার ও পরিচ্ছন্নতার দিকে বাড়তি নজর দিই।
কিন্তু মশার কামড়ে প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে, এমন পরজীবী সংক্রমণ নিয়ে খুব কম মানুষই ভাবেন। এই নীরব ঘাতকদের মধ্যে অন্যতম হলো ডাইরোফিলারিয়া গণভুক্ত পরজীবী।২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী মাইক্রোঅর্গানিজমস-এ প্রকাশিত একটি গবেষণা এ বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে।
গবেষণাটির শিরোনাম ‘নট আ ডেড-এন্ড হোস্ট: ফার্স্ট কনফার্মড পারসিস্টেন্ট মাইক্রোফাইলেরেমিয়া ইন হিউম্যান ডাইরোফিলারিয়া রেপেন্স ইনফেকশন’।
সূত্র: প্রথম আলো