গুপ্তচরবৃত্তির কেলেঙ্কারির জেরে পদচ্যুত হওয়ার পর গত সোমবার নাটকীয়ভাবে এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে পুনর্বহাল হওয়া জেনসেন হুয়াং যেন ‘টু বিগ টু ফেইল’ প্রবাদটির এক নতুন সংজ্ঞা তৈরি করলেন।সাম্প্রতিক দিনগুলোতে অ্যালিস হুয়াং নামক এক ব্যবসায়ীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে জাতীয় নিরাপত্তায় যে বিশাল ফাটল তৈরি হয়েছে, তা নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস, অ্যালিস একজন চীনা গুপ্তচর। উন্নত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চিপ উৎপাদনে এনভিডিয়ার একচ্ছত্র আধিপত্য রয়েছে, আর নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চীনের প্রধান গোয়েন্দা সংস্থা এ ধরনের চিপ সংগ্রহ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিল। টাইমস আরও জানতে পেরেছে যে অ্যালিস হুয়াং এমন একটি নেটওয়ার্কের অংশ ছিলেন, যা চীনের সামরিক বাহিনীর কাছে চিপ পাচার করত।
জেনসেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সময়টিতে তিনি চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ রাখতেন।বিদেশি গোয়েন্দারা কেন, কীভাবে, কোন কৌশলে হানিট্র্যাপ করে?
সূত্র: প্রথম আলো