দেশের বাজারে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরাযুক্ত নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’ মডেলের স্মার্টফোনটিতে শক্তিশালী ক্যামেরার পাশাপাশি পরবর্তী প্রজন্মের লুমো ট্রু ইমেজ ইঞ্জিনও রয়েছে, যা ছবি ও ভিডিওতে নির্ভুল রং, প্রাকৃতিক আলোর প্রতিফলন নিশ্চিত করে। ফলে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও ধারণ করা যায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটির মূল আকর্ষণ হচ্ছে হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম, যেখানে রয়েছে ২০০ মেগাপিক্সেল মেইন, আল্ট্রাওয়াইড ও টেলিফটো ক্যামেরা। হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথভাবে তৈরি এ সিস্টেমে ১৫ইভি পর্যন্ত আল্ট্রা হাই ডায়নামিক রেঞ্জ রয়েছে, যা উজ্জ্বল আলো থেকে শুরু করে অন্ধকারাচ্ছন্ন অংশ পর্যন্ত ধারণ করতে পারে।
উন্নত ভিডিওগ্রাফি নিশ্চিত করতে ফোনটিতে ৩০ এফপিএস-এ ৮কে রেকর্ডিং, ১২০ এফপিএস পর্যন্ত ৪কে রেকর্ডিং ও ৪কে ডলবি ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
সূত্র: প্রথম আলো