খুঁটির সঙ্গে বাঁধা একজন বাবা। চারপাশে মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে এগিয়ে আসছে ছোট্ট মেয়ে। তার হাতে চা আর রুটি। সে বাবার পাশে বসে রুটির টুকরা চায়ে ভিজিয়ে নিজের হাতে বাবার মুখে তুলে দিচ্ছে। চারপাশে নানা কোলাহল, অথচ সেসবের কিছুই যেন মেয়েটির পৃথিবীতে পৌঁছাচ্ছিল না। তার সব মনোযোগ তখন ক্ষুধার্ত বাবার দিকে। বরিশালের উজিরপুরের বামরাইল বাজারে ২৬ সেপ্টেম্বরের এ দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে স্থানীয় কিছু মানুষ লোকটিকে আটকে রেখে মারধর করে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। সকালে তাঁর ৯ বছরের মেয়ে সেখানে এসে তাকে রুটি ও চা খাওয়ায়। পরে স্থানীয় বাসিন্দারা মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেন।খবরটি পড়তে পড়তে হঠাৎ মনে পড়ল ১৯৪৮ সালের ভিত্তোরিও দে সিকার সেই কালজয়ী সিনেমা ইতালীয় চলচ্চিত্র দ্য বাইসাইকেল থিভস (The Bicycle Thieves)।
যুদ্ধ-পরবর্তী দরিদ্র রোমের এক বেকার মানুষ আন্তোনিও রিচি অনেক কষ্টে একটি চাকরি পায়।
সূত্র: প্রথম আলো