চ্যাম্পিয়নস লিগে স্লাভিয়া প্রাগের সর্বশেষ জয়ের সময় লামিনে ইয়ামালের বয়স ছিল প্রায় ২ মাস। তারপর কেটে গেল ৭ হাজার ৯ দিন। বছরের হিসাবে ১৯ বছর ২ মাস ৮ দিন—স্লাভিয়া প্রাগ তবু চ্যাম্পিয়নস লিগে জয়হীন!ইউরোপের শীর্ষ এ ক্লাব প্রতিযোগিতায় চেক প্রজাতন্ত্রের ক্লাবটির সর্বশেষ জয় ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর স্টুয়া বুখারেস্টের বিপক্ষে গ্রুপ পর্বে।
তারপর জয়হীন থাকতে থাকতে গতকাল রাতে রেকর্ডই গড়ে ফেলল ২২ বার চেক লিগজয়ী ক্লাবটি।ঘরের মাঠ ফরচুনা অ্যারেনায় গতকাল রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ১–০ গোলে হারে স্লাভিয়া প্রাগ। ১৯ বছর আগের সেই জয়ের পর চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে টানা ২৪ ম্যাচে জয়হীন রইল তারা।চ্যাম্পিয়নস লিগের পূর্ববর্তী সংস্করণ ছিল ইউরোপিয়ান কাপ।
এ দুটি সংস্করণ মিলিয়ে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় সর্বোচ্চ ম্যাচে জয়হীন থাকার রেকর্ড এত দিন দুটি ক্লাবের দখলে ছিল।
সূত্র: প্রথম আলো