জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে শ্রমিকদের মধ্যে একটি বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তাঁদের ভাগ্যের পরিবর্তন হবে। শ্রমিকেরা সাধারণত ভাগ্যের পরিবর্তন বলতে তাঁদের আয় বৃদ্ধিকেই বোঝেন। এবারের মজুরি বৃদ্ধি নিয়ে তাঁদের প্রত্যাশাও বেশি ছিল।আমি মনে করি, এবারের মজুরি বৃদ্ধিতে সাধারণ শ্রমিকদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমি নিজেও কারখানায় গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তাঁদের মধ্যে সন্তুষ্টি দেখেছি।
বরং কেউ কেউ সন্দিহান, তাঁরা শেষ পর্যন্ত এত মজুরি পাবেন কি না। আমি তাঁদের বলেছি, সরকার আইন করলে মালিকেরা সেই মজুরি দিতে বাধ্য।এবারের মজুরি নির্ধারণ প্রক্রিয়ার সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। আমি দায়িত্ব নিয়ে এ কথা বলতে পারি। অতীতে মজুরি নিয়ে দর-কষাকষির একপর্যায়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপের প্রয়োজন হতো। এবার মজুরি বোর্ড গঠন থেকে শুরু করে মজুরি নির্ধারণ পর্যন্ত তেমন কিছু ঘটেনি।
সরকার আমাদের ডেকে কোনো কিছু চাপিয়ে দেয়নি।
সূত্র: প্রথম আলো