জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত আর সুন্দর মুহূর্তগুলোয় কেন যেন নিজের অজান্তেই চোখে জল আসে। বিয়ের অনুষ্ঠানে মাইলির চোখে আনন্দাশ্রু আর মুখে হাসিই বলে দিচ্ছে, এটি তাঁর জীবনের অন্যতম সুন্দর মুহূর্তমার্কিন সংগীতশিল্পী মাইলি সাইরাস ও ম্যাক্স মরান্ডো ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। বিয়ের আয়োজন বসেছিল মার্কিন সংগীতের কিংবদন্তি ফ্রাঙ্ক সিনাত্রার সাবেক বাড়িতে।
ছবিতে পোষা গোল্ডেন রিট্রিভারের সঙ্গে মাইলিবিয়ের শপথবাক্য পাঠের সময় চোখে পানি এলেও মুখের হাসি মুছে যায়নি মাইলির। মাইলির ঘনিষ্ঠ একটি সূত্র ‘পিপল ম্যাগাজিন’কে জানিয়েছে, আবেগ সামলানোর আপ্রাণ চেষ্টা করছিলেন মাইলি। ম্যাক্সকে বিয়ে করতে পেরে খুব খুশি ছিলেন তিনিঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইলির মা টিশ সাইরাস, বাবা বিলি রে সাইরাস ও বোন নোয়া সাইরাসসহ পরিবারের সদস্যরা।
দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য আর হাতেগোনা কয়েকজন বন্ধুর উপস্থিতিতে ছিমছাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই তারকা জুটিপাম স্প্রিংসে সুইমিং পুলের পাশে সাদা ফুলে সাজানো খিলানের নিচে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন মাইলি ও ম্যাক্স।
সূত্র: প্রথম আলো