এবার বাংলাদেশ থেকে মিস ইউনিভার্সে প্রতিনিধিত্ব করেন সামিরা খান মাহি। তাকে স্বাগত জানাতে এসেছিলেন সাবেক মিস ইউনিভার্স মিথিলাবিশ্বের অন্যতম বড় সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সে বাংলাদেশের অংশগ্রহণের ইতিহাস খুব বেশি দিনের নয়। ২০১৯ সালে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। এরপর কয়েক বছরের বিরতি পেরিয়ে ২০২৪ সালে আবারও আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেন একজন প্রতিযোগী।
সব মিলিয়ে এখন পর্যন্ত চারবার মিস ইউনিভার্সের মূল আসরে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন চারজন। সর্বশেষ ২০২৬ সালে অংশ নেন অভিনেত্রী সামিরা খান মাহি। তবে এ আসরে টপ ৩০-এ জায়গা করে নিতে পেরেছেন একজন।২০১৯ সালে প্রথমবার বাংলাদেশের হয়ে মিস ইউনিভার্সে অংশ নেন শিরিন আক্তার শিলা। মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আন্তর্জাতিক আসরে যাওয়ার সুযোগ পান তিনি।
এরপর ২০২০ সালে তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেও করোনাকালীন ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি।
সূত্র: প্রথম আলো