বাংলাদেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। বাংলাদেশের নেওয়া এ–সংক্রান্ত কর্মকাণ্ড, নীতি ও চর্চাকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)। এ জন্য যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে মূল্য দিতে হচ্ছে বলে মনে করে ইউএসটিআর।গতকাল বুধবার রাতে বাংলাদেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইউএসটিআর কার্যালয়।
গত মার্চ থেকে তৈরি পোশাক, চামড়া ও সিমেন্ট খাত নিয়ে এই তদন্ত শুরু করে ইউএসটিআর। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। বাংলাদেশের ওপর ১৮ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ করা হতে পারে।ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা–সংক্রান্ত বাংলাদেশের নীতির ফলে যুক্তরাষ্ট্রের রপ্তানির সুযোগ কমছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী বাণিজ্য উদ্বৃত্ত তৈরি হচ্ছে।
ক্রেতারা হয়তো কম দাম বা পণ্যের বেশি সরবরাহের সুবিধা পাচ্ছেন, কিন্তু বাণিজ্য–ঘাটতি ও উৎপাদন খাত সংকুচিত হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে প্রকৃত মূল্য দিতে হচ্ছে।যুক্তরাষ্ট্র আরও বলছে, সামগ্রিকভাবে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যহীনতার কারণ হলো দেশটির রপ্তানিমুখী উৎপাদন খাত।
সূত্র: প্রথম আলো