কুষ্টিয়ায় জামায়াতের এক নেতার বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে জামায়াতের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা ও পাঁচটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।গতকাল বুধবার রাত সাড়ে আটটার পর কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। একই সময় ওই ওয়ার্ডের জামায়াত কার্যালয়েও হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন দলটির নেতা-কর্মীরা।আহত ব্যক্তিরা হলেন জুগিয়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, ইউনুস আলী ও লাল মিয়া।
তাঁরা সবাই জামায়াতের স্থানীয় নেতা-কর্মী।আজ বৃহস্পতিবার সকালে শাজাহান আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির ভেতরে ইটপাটকেল পড়ে আছে।
সূত্র: প্রথম আলো