চুরি করতে বাড়িতে ঢোকার সময় বাধা পাওয়ার জেরে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যা করা হয়। এর সঙ্গে জড়িত দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস।
এমন কথা জানিয়ে তাদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।তবে পুলিশের দেওয়া ব্যাখ্যা ও অভিযোগপত্র মানতে নারাজ নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী।আজ দুপুর একটায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
তিনি জানান, গণপতির বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে যান সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস।
সূত্র: প্রথম আলো