আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী বলেছেন, কোনো প্রাণীর যত্ন নিতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।তারেক রহমান বলেন, অনেক সময় দেখা যায়, মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে ও কষ্ট দেয়।
এটি কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ–তাআলা মানুষের কল্যাণ ও প্রয়োজনে এসব প্রাণী সৃষ্টি করেছেন। তাই প্রতিটি প্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণ করা উচিত।প্রাণীর প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা পরিবারের শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবারের শিশু-কিশোরদের জীবজন্তুর প্রতি মমত্ববোধ ও সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে।
তাদের বোঝাতে হবে, আমাদের চারপাশের প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে।
সূত্র: প্রথম আলো