‘মোটরসাইকেল চালানো বন্ধুকে বললাম, মাথাটা নিচু করো। আমি ক্যাচটি নেব।’কথাগুলো মেহরান খানের। চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে বল ক্যাচ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছেন পাকিস্তানি এই ক্রিকেটপ্রেমী।মিনগোরায় সোয়াত প্রিমিয়ার লিগের ম্যাচ চলার সময় মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন মেহরান। হঠাৎ এক ছক্কায় বল উড়ে মাঠের বাইরে চলে যায়।
বলটি যেদিক দিয়ে যাচ্ছিল, সেখানে ঠিক তখনই বাইকের পেছনে আরোহী মেহরান এক হাতে দারুণ ক্যাচ লুফে নেন।ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সেই ক্যাচের ভিডিও। ক্যাচটি ধরার অভিজ্ঞতা নিয়ে বিবিসিকে মেহরান বলেন, ‘সত্যি বলতে ক্যাচটা আমি যে নিতে পারব, তা ভাবিনি।’মেহরান পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চাকরি করেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে অবিশ্বাস্য ক্যাচটি নেন। মেহরান বলেন, ‘আমি ক্রিকেটের বড় ভক্ত। নিজে খেলি, খেলাও দেখি।
দেখলাম উইকেটে আছেন আবরার লালা এবং এরপরই তিনি বিশাল ছক্কা হাঁকালেন।
সূত্র: প্রথম আলো