সৌদি আরবে হজ ও ওমরাহ পালন করতে যাওয়া বাংলাদেশি যাত্রীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করতে অংশীদারত্বের চুক্তি করেছে প্রযুক্তিনির্ভর ভ্রমণসেবা প্রতিষ্ঠান শেয়ারট্রিপ ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক স্বাস্থ্য প্রযুক্তিপ্রতিষ্ঠান মেডিকএআই। এ উদ্যোগের আওতায় যাত্রীরা ‘আমানা বাই মেডিকএআই’ নামের বিশেষ ট্রাভেল–হেলথ মেম্বারশিপের মাধ্যমে বাংলায় অনলাইনে চিকিৎসকের পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা পাবেন।
আজ বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরায় শেয়ারট্রিপের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ–সংক্রান্ত চুক্তি সই হয়েছে।
শেয়ারট্রিপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।চুক্তি সই অনুষ্ঠানে মেডিকএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান রাজস্ব কর্মকর্তা মুশেব মানিয়ার, প্রধান নির্বাহী কর্মকর্তা মনসুর আলবালুশি, রিলেশনশিপ ম্যানেজার সালেহ আলবালুশি ও সহপ্রতিষ্ঠাতা কামরুল হাসান এবং শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক, প্রতিষ্ঠাতা কাশেফুর রহমান, চিফ সেলস অফিসার শিবলী সাদিক ও হেড অব মার্কেটিং নাফিজ চৌধুরী উপস্থিত ছিলেন।এই ডিজিটাল স্বাস্থ্যসেবার আওতায় সৌদি আরবে অবস্থানকালে লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে বাংলায় টেলিমেডিসিনের মাধ্যমে পরামর্শ নিতে পারবেন যাত্রীরা।
সূত্র: প্রথম আলো