সবকিছু রাতারাতি পাল্টে ফেলতে চান না ঋতুপর্ণা চাকমাদের ভারপ্রাপ্ত কোচ এরিক মেয়ার। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের আগে প্রধান কোচ পিটার বাটলারের কৌশলের ধারাতেই দলকে গুছিয়ে রাখতে আগ্রহী অন্তর্বর্তীকালীন এই ফরাসি কোচ।বাংলাদেশের মেয়েরা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত ২১ সেপ্টেম্বর জাপানে এশিয়ান গেমসে, মিয়ানমারের বিপক্ষে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।
তবে এশিয়াডে উত্তর ও দক্ষিণ কোরিয়ার কাছে ১৬ গোল খাওয়ার অভিজ্ঞতা সুখকর ছিল না। আগামী ডিসেম্বর পর্যন্ত পিটার বাটলারের সঙ্গে বাফুফের চুক্তি থাকলেও হঠাৎ ক্যানসারে আক্রান্ত হয়ে এ মাসের শুরুর দিকে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ইংল্যান্ডে যান তিনি। তাঁর অনুপস্থিতিতে সিঙ্গাপুরের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের জন্য মেয়ারকে দায়িত্ব দেওয়া হয়।
চট্টগ্রামে সপ্তাহ দুয়েকের কন্ডিশনিং ক্যাম্প শেষে দলটি এখন ঢাকা স্টেডিয়ামে অনুশীলন করছে।সিঙ্গাপুর সফর নিয়ে আজ বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি নিয়ে মেয়ার বলেন, ‘আমি মাত্র দুই সপ্তাহ ধরে মেয়েদের সঙ্গে অনুশীলন করছি, তাই সবকিছু রাতারাতি পরিবর্তন করতে চাচ্ছি না।
সূত্র: প্রথম আলো