যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবিতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় মহড়া দিয়েছেন একদল মুখোশধারী তরুণ। স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) রাতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোয়াইটচ্যাপেল এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে কালো মুখোশ পরে অবস্থান নেন তাঁরা।
এ সময় বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বিভাজন, সংঘাত ও সহিংসতা বন্ধের দাবি জানান তাঁরা।মুখোশধারী তরুণেরা হোয়াইটচ্যাপেল স্টেশনের পাশের স্থানীয়ভাবে ‘নেতা গলি’ নামে পরিচিত একটি গলি ও পূর্ব লন্ডন মসজিদসংলগ্ন আরেকটি গলিতে গিয়ে বক্তব্য দেন। এসব এলাকায় সন্ধ্যার পর প্রবাসী বাংলাদেশিদের আড্ডা বসে।
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদেরও নিয়মিত যাতায়াত রয়েছে এসব এলাকায়।
সূত্র: প্রথম আলো