ডিজিটাল সাংবাদিকতার বিকাশে পথ দেখানো তৌফিক ইমরোজ খালিদীর কর্মজীবনের নানা অধ্যায় তাঁকে স্মরণীয় করে রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত সম্পাদকের স্মরণসভায় রাজনীতিক, সহকর্মী, বন্ধু, স্বজন ও বিশিষ্টজনেরা তাঁর সাংবাদিকতা, পেশাগত লড়াই ও ব্যক্তিজীবনের নানা স্মৃতি উল্লেখ করেছেন।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভা’ শীর্ষক এ সভা হয়।স্মরণসভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল খোলামেলা ও সরাসরি।
বিভিন্ন রাজনৈতিক ও সংবাদবিষয়ক বিষয়ে তাঁদের মধ্যে মতবিরোধ ও তর্ক হতো।
সূত্র: প্রথম আলো