স্মার্টফোন এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। অনেকেই নিজেদের প্রয়োজন ও বাজেট বুঝে ২০ হাজার টাকার মধ্যে একটি ভালো স্মার্টফোন কিনতে আগ্রহী। কিন্তু স্মার্টফোন কেনার আগে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সঠিক সমন্বয় যাচাই করা খুব জরুরি।
২০ হাজার টাকার কমে স্মার্টফোন কেনার আগে যে ৮টি বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে তা নিম্নরূপ।১. প্রসেসর ও পারফরম্যান্সভিভো বাংলাদেশের টেকনিক্যাল ও কাস্টমার সার্ভিস বিভাগের ব্যবস্থাপক মো. জুলফিকার আলীর তথ্যমতে, ফোনের আসল গতি নির্ভর করে প্রসেসরের ওপর। আর তাই ২০ হাজার টাকার বাজেটে অন্তত ৬ ন্যানোমিটার বা তার চেয়ে উন্নত আর্কিটেকচারের চিপসেটযুক্ত স্মার্টফোন কেনা উচিত।
এই রেঞ্জে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০, ডাইমেন সিটি ৬৩০০ বা স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসরের ফোন দৈনন্দিন মাল্টিটাস্কিং ও মাঝারি মানের গেমিংয়ের জন্য দারুণ কার্যকর।
সূত্র: প্রথম আলো