চলছে বিয়ের মৌসুম। এ সময় বিয়ের অনুষ্ঠান, পার্টি কিংবা রিসেপশনে কীভাবে সাজবেন, তার অনুপ্রেরণা হতে পারে কেয়া পায়েলের সাম্প্রতিক পার্টি লুক।অভিনেত্রী কেয়া পায়েল তাঁর মিষ্টি হাসি আর পর্দায় সাবলীল উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। ইনস্টাগ্রামে প্রায়ই নিজের নানা সাজপোশাকের ছবি ভাগ করে নেন ভক্ত ও অনুসারীদের সঙ্গে। চলছে বিয়ের মৌসুম।
এ সময় বিয়ের অনুষ্ঠান, পার্টি কিংবা রিসেপশনে কীভাবে সাজবেন, তার অনুপ্রেরণা হতে পারে কেয়া পায়েলের সাম্প্রতিক পার্টি লুক।সম্প্রতি ইনস্টাগ্রামে এই লুকের ছবিগুলো প্রকাশ করেছেন অভিনেত্রী। ক্যাপশনে জানিয়েছেন, তাঁর নজরকাড়া এই মেকওভারের পেছনে রয়েছে ‘এমএন মেকওভার’। ছবিতে কেয়া পায়েলকে দেখা গেছে স্নিগ্ধ অথচ রাজকীয় এক শুভ্র সাজে। তাঁর পরনে সাদা নেট ও জর্জেটের লেহেঙ্গা জুড়ে রয়েছে ভারী সিকুইন ও সূক্ষ্ম সুতার কারুকাজ।
পুরো পোশাকেই টোন অন টোন কাজ করা ।
সূত্র: প্রথম আলো