তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ একটি ইতিবাচক অগ্রগতি। নতুন কাঠামোয় চারটি গ্রেডে ২০২৩ সালের তুলনায় মজুরি বাড়ছে ৩৬ থেকে ৪৩ শতাংশ। জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই বৃদ্ধি আরও বেশি হলে ভালো হতো। বিশেষ করে সর্বনিম্ন গ্রেডে শ্রমিকপক্ষের সংশোধিত দাবি ছিল ১৮ হাজার টাকা।
শেষ পর্যন্ত তার চেয়ে এক হাজার টাকা কম নির্ধারণ হওয়ায় অনেক শ্রমিকের অসন্তুষ্টি রয়েছে।এবার ওপরের গ্রেডগুলোতেও উল্লেখযোগ্য মজুরি বৃদ্ধির প্রস্তাব এসেছে। প্রথম গ্রেডে মোট মজুরি হবে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার এবং তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা। শ্রমিক প্রতিনিধিদের কেউ কেউ আগের তুলনায় দর-কষাকষি ভালো হওয়ার কথাও বলেছেন। তবে ঘোষিত বৃদ্ধির হার ব্যাখ্যায় সতর্কতা প্রয়োজন।
গত দুই বছরে বার্ষিক মজুরি বৃদ্ধি পাওয়ায় প্রত্যেক শ্রমিকের বর্তমান আয়ের ওপর একই হারে টাকা যোগ হবে না।
সূত্র: প্রথম আলো