মুনীর চৌধুরীকে কেবল নাট্যকার, ভাষাসংগ্রামী কিংবা জাতীয়তাবাদী বুদ্ধিজীবীর পরিচয়ে সংজ্ঞায়িত করা যায় না। তাঁর জীবন ও কর্মে ছিল নানা মতাদর্শ, রাজনৈতিক টানাপোড়েন এবং সাংস্কৃতিক সক্রিয়তার সমাহার।
সেই বহুমাত্রিক মানুষটিকে প্রচলিত পরিচয়ের বাইরে বৃহত্তর ঐতিহাসিক প্রেক্ষাপটে পাঠ করেছেন রাফাত আলমমুনীর চৌধুরী—আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী ছিলেন একজন সফল নাট্যকার, প্রতিশ্রুতিশীল গল্পকার, অনন্যসাধারণ বাগ্মী, সংবেদনশীল ও পণ্ডিত শিক্ষক এবং তীক্ষ্ণধী সমালোচক। তিনি একসময়ের বামপন্থী রাজনৈতিক কর্মী, পরবর্তীকালের সাংস্কৃতিক ও একাডেমিক অ্যাকটিভিস্ট এবং প্রাগ্রসর ভাষাতাত্ত্বিক।
গত শতকের পঞ্চাশ ও ষাটের দশকের শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন উদারচিত্ত ‘মুনীর ভাই’।
সূত্র: প্রথম আলো