বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় নতুন মোড় এসেছে। এ মামলায় অভিযুক্ত ব্যক্তিদের একজন ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক ছিল বলে নিশ্চিত করেছেন মুম্বাইয়ের একটি বিশেষ আদালত। তার বিরুদ্ধে মামলার কার্যক্রম জুভেনাইল জাস্টিস বোর্ডের (জেজেবি) কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই ঘটনায় অনিল পণ্ডিতের ভাই অভিষেক শর্মার বিরুদ্ধে জামিন–অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
হামলার অর্থের জোগান দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। গত বুধবার (২৫ নভেম্বর) মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্টের (মকোকা) অধীন বিশেষ আদালত এ নির্দেশ দেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। অভিযুক্ত ব্যক্তির বয়স ১৭ বছর ১০ মাস চলতি মাসের শুরুতে নিজের বয়স যাচাইয়ের জন্য আবেদন করে মামলার এক অভিযুক্ত। তার আইনজীবীরা হরিয়ানা থেকে ইস্যু করা জন্মসনদ ও আধার কার্ড আদালতে জমা দেন।
দুটি নথিতেই তার জন্মতারিখ ২০০৮ সালের ৩০ নভেম্বর উল্লেখ রয়েছে।
সূত্র: প্রথম আলো