টি-টুয়েন্টি ক্রিকেটে ১১ নম্বরে ব্যাট করতে নামা মানে সাধারণত উইকেটে টিকে থাকার চেয়ে যতটা সম্ভব রান বাড়ানোর চেষ্টা। ব্যাটসম্যানের হাতে তখন সময়ও কম, সুযোগও সীমিত। সেই জায়গায় ব্যাট করতে নেমেই এবার বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের পেসার জয়দেব উনাদকাট।সৈয়দ মুশতাক আলী ট্রফিতে গতকাল নতুন ইতিহাস লিখেছেন সৌরাষ্ট্রের অধিনায়ক।
ভারতের হয়ে ৪ টেস্ট, ৮ ওয়ানডে এবং ৪ টি-টুয়েন্টি খেলা এই পেসার স্বীকৃত টি-টুয়েন্টিতে ১১ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংস খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন।টুর্নামেন্টের এলিট ‘বি’ গ্রুপের ম্যাচে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তামিলনাড়ুর মুখোমুখি হয়েছিল সৌরাষ্ট্র। ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ নম্বরে ব্যাটিংয়ে নামেন উনাদকাট।
খেলেন ২৬ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস।এত দিন স্বীকৃত টি-টুয়েন্টিতে ১১ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ড্যানি ব্রিগসের।
সূত্র: প্রথম আলো