প্রজাপতির রঙিন ডানার ওড়াউড়ি, ফুলে ফুলে তাদের আনাগোনা। কখনো জালের ঘরে উড়ে বেড়ানো প্রজাপতি দেখছে শিশুরা, কখনো ক্যানভাসে আঁকছে তাদের ছবি। কারও গালে ফুটে উঠেছে প্রজাপতির রং, কেউ আবার প্রজাপতির সঙ্গে ছবি তুলে ধরে রাখছে স্মৃতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ১৬তম প্রজাপতি মেলা। প্রজাপতির সৌন্দর্যে মুগ্ধ হওয়ার পাশাপাশি তাদের সংরক্ষণে সচেতনতা তৈরির নানা আয়োজন ছিল মেলায়।
রঙিন এই আয়োজন নিয়েই এবারের ছবির গল্প।ফুলের ওপর বসে আছে একটি প্রজাপতি। উদ্ভিদের পরাগায়ন ও বংশবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পতঙ্গ। প্রজাপতি দেখার জন্য তৈরি বিশেষ জালের ঘরে উড়ে বেড়াচ্ছে নানা রঙের প্রজাপতি। সেগুলো দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। শিশুর গালে প্রজাপতির ছবি এঁকে দিচ্ছেন এক শিল্পী। প্রজাপতি মেলায় শিশুদের অন্যতম আকর্ষণ ছিল এই আয়োজন।ক্যানভাসে প্রজাপতির ছবি আঁকছে শিশুরা।
মেলায় শিশু-কিশোরদের জন্য ছিল ছবি আঁকার আয়োজন।
সূত্র: প্রথম আলো