কুয়েতের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলায় ইতালির দুই নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে ইরান। গতকাল বৃহস্পতিবার এ হামলা চালানো হয়েছে। তেহরানের দাবি, এটি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সাজানো হামলা হয়ে থাকতে পারে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুজন বেসামরিক প্রযুক্তিবিদ। তাঁরা ‘রাইনমেটাল ইতালিয়া’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
কুয়েতের সামরিক বাহিনীর ব্যবহৃত স্কাইগার্ড আকাশ প্রতিরক্ষাব্যবস্থার অ্যানটেনা রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন তাঁরা। হামলায় কুয়েত ও পাকিস্তানের দুই নাগরিকও আহত হয়েছেন। রাইনমেটাল জার্মানির একটি প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান। এটি ইউরোপের অন্যতম বৃহৎ অস্ত্র উৎপাদনকারী কোম্পানি।
সামরিক যান, গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করে প্রতিষ্ঠানটি।ইরানকে দায়ী করেছে উপসাগরীয় জোট ছয়টি আরব রাজতান্ত্রিক দেশের আঞ্চলিক জোট উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এ হামলার জন্য ইরানকে দায়ী করেছে।জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই বলেন, ‘যে অজুহাত বা যুক্তিই দেখানো হোক না কেন, এটি অত্যন্ত বিপজ্জনক ও অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধি।’ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, এ ঘটনায় ইরানের দূতাবাসের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে।তাজানি বলেন, ‘এই মুহূর্তে নতুন করে সংঘাতের কেন্দ্র তৈরি করার কোনো প্রয়োজন নেই।...ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র...
সূত্র: প্রথম আলো