যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এখন সবচেয়ে বেশি চাহিদা থাকা কয়েকটি সরকারি বাসভবনের বয়স ১০০ বছরের বেশি। নিরাপত্তার দিক থেকেও এগুলো অত্যন্ত সুরক্ষিত। প্রবেশাধিকার নিয়ন্ত্রিত ফটক ও উঁচু দেয়ালে ঘেরা এসব বাড়ি রাজধানীর বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন।বাড়িগুলো মূলত সামরিক জেনারেল ও বাহিনীর অন্য শীর্ষ কর্মকর্তাদের থাকার জন্য তৈরি করা হয়েছিল।
কিন্তু এখন সেখানে বসবাস করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। তাঁদের ভাষ্য, ওয়াশিংটনের অন্য যেকোনো জায়গার তুলনায় এসব সামরিক আবাসনে তাঁরা বেশি নিরাপদ বোধ করেন।ট্রাম্প প্রশাসনের প্রায় ছয়জন সদস্য এখন ওয়াশিংটন ডিসির সামরিক আবাসনে থাকছেন। অতীতে কোনো প্রেসিডেন্টের আমলে এতসংখ্যক জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তার সামরিক আবাসনে থাকার নজির বিরল।
ফলে বর্তমান সংখ্যাটি ঐতিহাসিকভাবে অনেক বেশি।যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা বেড়েছে।
সূত্র: প্রথম আলো