চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গ্যাস কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় বেড়িবাঁধসংলগ্ন ইউরো গ্যাস কারখানায় এ ঘটনা ঘটে।সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ডাকাত দলের কয়েকজন সদস্য বোরকা পরে কারখানার কার্যালয়ে ঢুকেছেন।
কারখানা কর্তৃপক্ষের দাবি, ডাকাতেরা টাকা ও প্রায় আড়াই টন তামার তার লুট করে নিয়ে গেছেন।সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ২টা ৫৬ মিনিটে ছয় ব্যক্তি গ্রিল কাটার যন্ত্রপাতি নিয়ে কারখানায় প্রবেশ করেন।
তাঁদের মধ্যে তিন থেকে চারজনের পরনে সাদা বোরকা ছিল।আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে শিল্প পুলিশ ও সীতাকুণ্ড থানা–পুলিশ।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, অন্য ডাকাতির ঘটনার মতো ইউরো গ্যাস কারখানার ডাকাতির ঘটনাটিকে স্বাভাবিক মনে হচ্ছে না।
সূত্র: প্রথম আলো