ভারতের রাজধানী নয়াদিল্লিতে সম্প্রতি পাকিস্তানি প্রেমের নাটক ‘দার-এ-নিজাত’-এর একটি প্রদর্শনীর আয়োজন করেছিলেন সাংস্কৃতিক উদ্যোক্তা ও কিউরেটর আবু সুফিয়ান খান। এটি ছিল ব্যক্তিগত আয়োজন। সর্বোচ্চ ৪৫ জন দর্শকের উপস্থিতির কথা ভেবেছিলেন তিনি। কিন্তু প্রদর্শনীতে অংশ নিতে ৭০০ জনের বেশি আবেদন করেন। এত মানুষের আগ্রহ দেখে বিস্মিত হন সুফিয়ান। অন্য সব পাকিস্তানি নাটক ও গানের মতো ‘দার-এ-নিজাত’ও ভারতে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ।
অথচ প্রতি সপ্তাহান্তে ভারতীয় দর্শকেরা ইনস্টাগ্রামে এ ধারাবাহিক নাটকের বিভিন্ন দৃশ্যের ভিডিও বিনিময় করেন, পর্বগুলো নিয়ে আলোচনা করেন। বিশেষ করে নাটকটির অন্যতম প্রধান চরিত্র আবু বকরকে নিয়ে তাঁদের উচ্ছ্বাসের শেষ নেই।ভারতের দক্ষিণাঞ্চলের বেঙ্গালুরু শহরে আগামী সপ্তাহান্তে অন্তত দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের প্রচারপত্র কর্তৃপক্ষের নজরে আসার পর সেগুলো বাতিল করা হয়েছে।
শুধু অনলাইনে নয়, ভারতের বিভিন্ন এলাকায় দল বেঁধে নাটক দেখার আয়োজনও হচ্ছে।
সূত্র: প্রথম আলো