সেঞ্চুরি করা ব্যাটসম্যানকে সব সময় স্তুতিতেই ভাসান সবাই। ড্রেসিংরুমে বসা কোচরাও ব্যতিক্রম নন। কিন্তু বাবর আজমের ক্ষেত্রে একবার ঘটেছিল উল্টো। পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থার তাঁকে বকাঝকা করেছিলেন।
তাতে বাবর এতটাই অভিমান করেছিলেন যে পরের এক সপ্তাহ কোচের সঙ্গে কোনো কথাই বলেননি।ইংল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে ট্রেন্ট ব্রিজে সেঞ্চুরি করার পরের সেই ঘটনার স্মৃতিচারণা সম্প্রতি ‘দ্য সুপার ওভার’ পডকাস্টে করেছেন পাকিস্তানের সে সময়ের প্রধান কোচ মিকি আর্থার।২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান দলে কাজ করার সময় বাবরের সঙ্গে আর্থারের সম্পর্ক ভালোই ছিল।
সে কারণেই সেঞ্চুরির পর কোচের সমালোচনা বাবর সহজভাবে নিতে পারেননি বলে জানিয়েছেন আর্থার।২০১৯ সালের ১৭ মের ম্যাচটি ছিল ইংল্যান্ড–পাকিস্তান সিরিজের চতুর্থ ওয়ানডে।
সূত্র: প্রথম আলো