২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, গণ–অভ্যুত্থান পর্যন্ত বর্তমান ক্ষমতাসীন দল ও জামায়াতের জাতির প্রতি অঙ্গীকার ও বক্তব্য এক ছিল। তবে ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চালানো হচ্ছে।
একটি রাজনৈতিক পক্ষ এখান থেকে সরতেই পারছে না।আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক অনুষ্ঠানে শফিকুর রহমান এ কথা বলেন।
‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শিরোনামে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত ছাত্রপ্রতিনিধিদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, গণভোট অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, পরিচালনার জন্য নয়।
সূত্র: প্রথম আলো