ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ওমানের খাসাব বন্দরের কাছে এবং হরমুজ প্রণালির পূর্ব অংশে এ ঘটনা ঘটেছে।গতকাল শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবিতে প্রচারিত আইআরজিসির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।আইআরজিসির নৌবাহিনী জানায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে ওমানের খাসাব বন্দরের প্রবেশমুখে একটি ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
এর কিছুক্ষণ পর হরমুজ প্রণালির পূর্ব দিকের একটি ‘অননুমোদিত নৌপথে’ আরেকটি ট্যাংকারও একই ধরনের মাইনের আঘাতে বিস্ফোরিত হয়।হরমুজ প্রণালি কখনোই আগের অবস্থায় ফিরবে না, জানাল ইরানইরানি বাহিনীর দাবি, জলসীমায় নিজেদের উপস্থিতি গোপন রাখতে এবং নজরদারি এড়াতে দুটি ট্যাংকারই তাদের অবস্থান শনাক্তকরণব্যবস্থা (ট্র্যাকিং সিস্টেম) বন্ধ করে রেখেছিল।বিবৃতিতে ওই নৌপথটি নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি নৌবাহিনী।
সূত্র: প্রথম আলো