২০০৭-এর ‘ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’ সুন্দরী প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন এষা গুপ্তা। ২০১০ সালে ‘কিংফিশার সুইমস্যুট ক্যালেন্ডার’-এ জায়গা করে নেন সুন্দরী। এরপর ‘জান্নাত-২’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। আর পেছনে ফিরে তাকাতে হয়নি এষাকে। সিনেমা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও আর মডেলিং চলছে পুরোদমে। তবে আলাদাভাবে অভিনেত্রীর ফ্যাশন-সেন্স নিয়ে তারিফ করতেই হয়। বরাবরই সাহসী তিনি।
এথনিক থেকে শুরু করে খোলামেলা ওয়েস্টার্ন লুকেও সাবলীল এষা। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। স্টাইলিশ আর বোল্ড লুকের নানা ছবি প্রায়ই শেয়ার করেন ভক্তদের সঙ্গে। এদিক থেকে নায়িকার ফ্যাশনিস্তা অনুরাগীদের সংখ্যাটাও কিন্তু কম নয়। আজ তাঁর ৪১ তম জন্মদিনে সেরা কিছু লুক দেখে আসি চলুন। আকাশি-নীল অফ-শোল্ডার ডিপ-প্লাঞ্জিং গাউন পরেছেন এষা।
ভিন্টেজ হলিউড ঘরানার ঢেউখেলানো বব-কাট চুল, কানে ফুলের নকশার স্টাড দুল আর ঠোঁটে লাল লিপস্টিকের ছোঁয়ায় ফুটে উঠেছে রাজকীয় ও গ্ল্যামারাস রেড কার্পেট লুকসরিষা-হলুদ রঙের শাড়িতে ধরা দিয়েছেন এষা।
সূত্র: প্রথম আলো