ইয়েমেনের সরকারি বাহিনী বলেছে, তারা হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালিয়েছে। এসব হামলায় হুতিদের ১২১ জন যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন।তবে সেনাবাহিনীর দেওয়া হতাহতের এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইরান ও হুতি: যুদ্ধবিরতি নয়, দরকার দীর্ঘমেয়াদি কূটনীতিইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়, দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি বলেছেন, ‘ডন অব ইয়েমেন’ নামের অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।
এর মধ্যে ২৩টি বিমান হামলা, ৬৪২টি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান ও ২৬টি রকেট হামলা রয়েছে।একদিকে হুতি বিদ্রোহীরা সৌদি আরবে হামলা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে তাঁদের দমনে অভিযান জোরদার করেছে ইয়েমেনের সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।মাজেদ আল-নুজাইলি আরও বলেন, হামলায় হুতিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।সরকারি বাহিনী বলেছে, তারা হুতিদের আক্রমণ প্রতিহত করছে।
সূত্র: প্রথম আলো