বিয়ের চতুর্থ বছরে আদনান যখন প্রথম নীরার গায়ে হাত তোলে, নীরা রাগ বা ভয় পাওয়ার চেয়ে বিস্মিত হয়েছিল বেশি। একদা বঙ্গদেশে প্রতিবেশীর ঝগড়া লাগলে গৃহকর্ত্রীরা নিজেদের গৃহকর্ম পাশে রেখে কান পেতে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করতেন। রেডিও–টেলিভিশনের যুগে সেটাই ছিল বিনোদন। যুগ পাল্টেছে। ইন্টারনেটের আগমনে পৃথিবী ছোট হয়ে গেছে। ঢাকায় বসে লোকে নিউইয়র্কের খবর একজন ব্রুকলিনবাসীর চেয়ে বেশি জানেন।
আজকালকার শিক্ষিত ও রুচিশীল মায়েরা জানেন নিজেদের শিশুদের মানসিক বিকাশে সুস্থ পরিবেশের বিকল্প নেই। কিন্তু অতি ব্যস্ত আর ব্যয়বহুল শহুরে ফ্ল্যাট বাড়ি ছেড়ে নিজের মতো করে নিরিবিলিতে একটি বাড়িতে থাকবেন, যার একটি ছিমছাম বাগান থাকবে, গেট বন্ধ থাকবে, বাউন্ডারি দেয়াল থাকবে, পাখির গান ছাড়া কোনো শব্দ বাড়ির ভেতরে আসবে না, এমন কল্পনা করাটাও কঠিন। ফ্ল্যাট বাড়িতে থাকলে নানান ধরনের প্রতিবেশীর সঙ্গে অ্যাডজাস্ট করেই থাকতে হয়।
এবং পৃথিবীর যেখানেই স্বামী–স্ত্রীর সংসার হবে, সেখানে ঝগড়াঝাঁটি থাকবেই।
সূত্র: প্রথম আলো