মার্কিন বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে অনুপ্রবেশ করেছেন হ্যাকাররা। এতে স্পর্শকাতর কৌশলগত, কর্মী ও সরবরাহ ব্যবস্থাসংক্রান্ত বিপুল পরিমাণ তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে।তিন সূত্রের মধ্যে দুজন জানান, প্রায় এক মাস সিস্টেমটি উন্নত করার কাজ চলার সময় ‘ক্লাউড ওয়ান’-এ এই অনুপ্রবেশের ঘটনা ধরা পড়ে।
তাঁরা আরও বলেন, বিষয়টি ধরা পড়ার পর পুরো প্ল্যাটফর্মে কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে।হ্যাকারদের পরিচয়, এ অনুপ্রবেশ কতটা গভীরে পৌঁছেছে কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না—তা রয়টার্স নিশ্চিত হতে পারেনি।রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বিমানবাহিনী বলেছে, তারা ‘নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তাজনিত অবস্থা, দুর্বলতা কিংবা পরিচালন পরিস্থিতি নিয়ে মন্তব্য করে না।
বিমানবাহিনী দপ্তরের তথ্য, ব্যবস্থা ও অভিযানের সক্ষমতা সুরক্ষিত রাখতে আমরা সব সময় সতর্কতামূলক ব্যবস্থা নিই।’যুক্তরাষ্ট্র সরকার এরই মধ্যে সাম্প্রতিক সময়ে প্রকাশ পাওয়া অন্তত আরও ছয়টি সাইবার ঘটনার ধাক্কা সামলাচ্ছে।
সূত্র: প্রথম আলো