গঙ্গা কেবল পানির হিস্যা নিয়ে বিরোধের বিষয় নয়; এটি দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতারও পরীক্ষা। ভৌগোলিক নৈকট্য দুই দেশকে প্রতিবেশী করেছে, কিন্তু সেই সম্পর্ককে কার্যকর অংশীদারত্বে রূপ দিতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, বিচক্ষণ কূটনীতি ও পারস্পরিক দায়বদ্ধতা। লিখেছেন গোলাম রসুলবাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে।
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এর মধ্যেই কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। চুক্তির মেয়াদ শেষ হওয়ার তিন সপ্তাহের কম সময় পর শুরু হবে নতুন পানিবণ্টন মৌসুম।
এর আগে নতুন কোনো সমঝোতা না হলে ২০২৭ সালের শুষ্ক মৌসুমে পদ্মার পানি ভাগাভাগির ক্ষেত্রে আইনি ও প্রাতিষ্ঠানিক অনিশ্চয়তা তৈরি হতে পারে।বিষয় দুটি আলাদা, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি অন্যটির ওপর প্রভাব ফেলতে পারে।
সূত্র: প্রথম আলো