রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকায় একটি শপিং মলে গয়নার দোকানে চুরি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ বলেন, গভীর রাতে আনাম র্যাংকস প্লাজা নামে ওই শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়।
এরপর দোকানের গয়না চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক প্রায় দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকা তারা নিয়ে গেছে।ধানমন্ডি থানার একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অজ্ঞান করে নিরাপত্তাকর্মীদেরই কয়েকজন চুরি করেছে বলে তাঁরা সন্দেহ করছেন। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক।
বাকি চারজন নিরাপত্তাকর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।এই শপিং মলের সোনার দোকানে চুরি হয়েছে।
সূত্র: প্রথম আলো