সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়িতেই ছিলেন।আজ শনিবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকায় এ ঘটনা ঘটে। পেট্রলবোমার আগুনে বাড়ির টিনের চালের একটি অংশ পুড়ে গেছে।
তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।বিএনপির সংসদ সদস্য (এমপি) এম এ মালেক আজ দুপুরে প্রথম আলোকে বলেন, আজ ভোরে বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। পরে বাইরে বের হয়ে জানতে পারেন, পেট্রলবোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ সময় তাঁর স্ত্রী ও ছেলে বাড়িতে ছিলেন। তাঁরাও শব্দ শুনে বাইরে আসেন।সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাড়িহামলাকারীরা একটি লেগুনায় করে এসেছিল বলে জানতে পেরেছেন এম এ মালেক।
তিনি বলেন, পেট্রলবোমা নিক্ষেপ করেই তারা পালিয়ে যায়।
সূত্র: প্রথম আলো