সাত মাস আগে যা সম্ভব হয়নি, এবার তা করে ফেলতে নরেন্দ্র মোদির সরকার মরিয়া। সংসদের বিশেষ অধিবেশন বসছে আগামী সোমবার। চার দিনের মধ্যেই সরকার দুই কক্ষে লোকসভা ও বিধানসভার আসন বৃদ্ধি এবং সে জন্য নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাস–সংক্রান্ত সংবিধান সংশোধন বিল পাস করাতে বদ্ধপরিকর। সোম ও মঙ্গলবার সেই বিল পেশ হবে লোকসভায়, পরের দুদিন রাজ্যসভায়।
এই কারণে বর্ষাকালীন অধিবেশন শেষ হওয়ার পরও টানা ১০৯ দিন সংসদ জিইয়ে রাখা হয়েছে।ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার বর্তমান আসনসংখ্যা ৫৪৩। রাজ্যে রাজ্যে জনসংখ্যার ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যা নির্ধারণ করা হয়। শেষবার সেই আসন পুনর্বিন্যাস হয়েছিল ৫০ বছর আগে। এবার বিল পাস হলে লোকসভার আসন বেড়ে হবে ৮৫০। ওই বর্ধিত আসনের এক–তৃতীয়াংশ সংরক্ষিত হবে নারীদের জন্য।
২০২৯ সালের লোকসভা ভোট থেকেই সরকার তা কার্যকর করতে চাইছে।সাত মাস আগে গত এপ্রিলে ওই বিল দুটি সরকার পাস করাতে পারেনি।
সূত্র: প্রথম আলো