আপনি কি কখনো এআইয়ের সঙ্গে কথোপকথনের একটা লিংক বন্ধুকে পাঠিয়েছেন? একদিন আসিফও (ছদ্মনাম) পাঠিয়েছিলেন। চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতির চ্যাটটা তিনি ‘শেয়ার লিংক’ দিয়ে বন্ধুকে দিলেন। ভাবেননি, লিংকটা আসলে সবার জন্য খোলা থাকতে পারে।২০২৫ সালে চ্যাটজিপিটির এমন শেয়ার করা লিংক গুগল সার্চেও দেখা যায়। ওপেনএআইয়ের নিরাপত্তাপ্রধান ফিচারটিকে ‘অল্পদিনের পরীক্ষা’ বলে সরিয়ে নেন।
হেল্প নেট সিকিউরিটির মতে, গ্রকের কয়েক লাখ কথোপকথনও গুগলে মিলেছিল। গত জুলাইয়েও ফরচুনের প্রতিবেদন অনুযায়ী ক্লডের শেয়ার করা কথোপকথন গুগল ও বিংয়ে দেখা গেছে। অ্যানথ্রপিকের বক্তব্য, শেয়ার করার নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে, আর তারা সার্চ ইঞ্জিনকে চ্যাট-তালিকা বা সাইটম্যাপ দেয় না।আবার এখন চ্যাটবটের স্মৃতি বা মেমোরি আছে।
গবেষকদের বর্ণনায় এক রকম স্মৃতি আপনি নিজে রাখতে বলেন, আরেক রকম আগের কথোপকথন থেকে চ্যাটবট নিজেই অনুমান করে রাখে।ঝুঁকিটা কোথায়চ্যাটজিপিটির ক্ষেত্রে দেখা গেছে, চ্যাট মুছে ফেললেও শেয়ার-লিংক থেকে যায়।
সূত্র: প্রথম আলো